সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে প্রায় ৩৫০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আরও ২৬টি মামলা দায়ের করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল বৃহস্পতিবার কমিশনের বৈঠকে মামলাগুলো দায়েরের অনুমোদন দেওয়া হয়। আগামী রোববার রমনা থানায় এসব মামলা দায়ের করা হবে বলে প্রথম আলোকে জানিয়েছে দুদকের তদন্ত দল।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, হল-মার্ক গ্রুপের পাশাপাশি আরও পাঁচটি প্রতিষ্ঠান একই সময়ে সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিল বলে দুদক অনুসন্ধানে তথ্য পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: টি অ্যান্ড ব্রাদার্স, প্যারাগন নিট অ্যান্ড কম্পোজিট, খানজাহান আলী সোয়েটার, নকশি নিট কম্পোজিট এবং ডি এন স্পোর্টস। ওই পাঁচ প্রতিষ্ঠান ব্যাংকিং খাতের প্রি-শিপমেন্ট ক্রেডিট (পিএসসি), ফরেন বিল পারচেজ (এফবিপি), পেমেন্ট অ্যাগেইনস্ট ডকুমেন্ট (পিএডি) ও ইনল্যান্ড বিল পারচেজে (আইবিপি) অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ লুটপাট করে নিয়েছে। এদের মধ্যে টি অ্যান্ড ব্রাদার্স পিএসসি, এফবিপি ও পিএডির মাধ্যমে ৩২০ কোটি টাকা আত্মসার্যা করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪টি মামলা করা হবে।খানজাহান আলী সোয়েটার লিমিটেড পিএসসি খাতে এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা, প্যারাগন নিট কম্পোজিট লিমিটেড পিএসসি, এফবিপি, পিএডি ও আইবিপির মাধ্যমে সাড়ে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাঁচটি মামলা, নকশি নিট কম্পোজিট লিমিটেড পিএসসি ও আইবিপির মাধ্যমে ১১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনটি মামলা এবং ডি এন স্পোর্টস পিএসসি, আইবিপি ও এফবিপির মাধ্যমে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, অর্থ আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ২৬ মামলার অনুমোদন হয়েছে। পরে মামলা দায়ের হবে।মামলার আসামি: টি অ্যান্ড ব্রাদার্সের মামলায় আসামি করা হচ্ছে এর চেয়ারম্যান জিনাত ফাতেমা, ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ হোসেন ও পরিচালক তসলিম হাসানকে। প্যারাগন নিট অ্যান্ড কম্পোজিটের মামলায় এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাসান রাজা, পরিচালক আবদুল্লাহ আল মামুন ও এস এম মনিরুজ্জামানকে আসামি করা হচ্ছে। নকশি নিটের মামলায় এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মালেক ও চেয়ারম্যান আমেনা বেগম; খানজাহান সোয়েটারের মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল শেখ, পরিচালক মীর মো. শওকত আলী ও রফিকুল ইসলামকে আসামি করা হবে। ডি এন স্পোর্টসের মামলায় চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, তাঁর মেয়ে পরিচালক ফাহমিদা আখতার (শিখা) ও ফাহমিদার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানকে আসামি করা হয়।এই ২৬ মামলার প্রতিটিতে প্রতিষ্ঠানগুলোর মালিক-পরিচালকদের সঙ্গে যোগসাজশের অভিযোগে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, সাবেক সহকারী উপমহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান ও ধানমন্ডি শাখার বর্তমান জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরী, ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির, প্রধান কার্যালয়ের জিএম অফিসের ডিএমডি মাইনুল হক ও আতিকুর রহমান, মহাব্যবস্থাপক আ ন ম মাশরুরুল হুদা সিরাজী, ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, সাবেক জিএম সবিতা সিরাজ, ডিজিএম ভগবতী মজুমদার, শেখ আলতাফ হোসেন, মো. সফিজউদ্দিন আহমেদ ও কানিজ ফাতেমা চৌধুরী, এজিএম মো. কামরুল হোসেন খান, আশরাফ আলী পাটোয়ারী, মো. আবুল হাসান ও মো. খুরশিদ আলমকে আসামি করা হচ্ছে। অর্থার্যা , ব্যাংক কর্মকর্তাদের প্রত্যেকের বিরুদ্ধে ২৬টি করে মামলা হচ্ছে।এর আগে হল-মার্কের বিরুদ্ধে এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ২৭ জনকে আসামি করে মোট ১১টি মামলা করেছিল দুদক। গত ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাগুলো করা হয়। ওই মামলাগুলোতে এ পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে দুদক। তাঁরা হলেন: হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলাম, জিএম তুষার আহমেদ, সোনালী ব্যাংকের শেরাটন হোটেল শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, জিএম মীর মহিদুর রহমান ও দুই ডিজিএম শেখ আলতাফ হোসেন ও সফিজউদ্দিন আহমেদ।সোনালী ব্যাংক থেকে হল-মার্কসহ ছয়টি প্রতিষ্ঠান ঋণপত্র জালিয়াতির মাধ্যমে তিন হাজার ৬০৬ কোটি টাকা আত্মসার্যা করেছে।