পাঁচ ব্রোকারেজ হাউসের রিট আবেদন হাইকোর্টে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি ব্রোকারেজ হাউসের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই পাঁচটি প্রতিষ্ঠান হলো অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লি., ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লি., পিএফআই সিকিউরিটিজ লি., আইআইডিএফসি সিকিউরিটিজ লি. ও আল আরাফাহ ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লি.।ব্রোকারেজ হাউসের নিবন্ধন স্থগিত করে এসইসির নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে আজ দুপুর ১২টার দিকে আদালত এ আদেশ দেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে নিবন্ধন স্থগিত এবং ব্রোকারেজ হাউসগুলোর লেনদেন স্থগিত রাখতে এসইসির নেওয়া সিদ্ধান্ত বহাল থাকছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল প্রশ্নে আবেদনকারীদের আইনজীবী এম এ জহির প্রথম আলোকে বলেন, ‘আমি জানি না। তবে মক্কেলের (বাদীর) নির্দেশনা পেলে আপিল করা হতে পারে।’আদেশে আদালত বলেন, ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে।আদালত আশা করেন, শিগগিরই ওই কমিটি গঠন করা হবে। কমিটি দ্রুত তদন্ত শুরু করবে এবং দোষী ব্যক্তিদের খুঁজে বের করবে। এ পর্যায়ে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাচ্ছেন না, তাই রিট আবেদনগুলো সরাসরি খারিজ করা হলো।