পাঁচ মামলায় হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরকদ্রব্য আইনে করা পৃথক পাঁচ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিনের আবেদন করেছেন।আজ রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের শুনানি হতে পারে।রাজধানীর রমনা ও পল্টন থানায় দুটি করে চারটি এবং শাহজাহানপুর থানায় একটি মামলায় গত বৃহস্পতিবার জামিনের আবেদন করা হয়। গত ২ মার্চ মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা পাঁচটি করা হয়।আবেদনকারীর পক্ষের আইনজীবী তাসমিয়া প্রধান প্রথম আলো ডটকমকে জানান, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে জামিন চেয়ে করা পাঁচটি আবেদন আজ কার্যতালিকায় রয়েছে। ১২৯ থেকে ১৩৩ পর্যন্ত ক্রমিকে থাকা আবেদনগুলোর আজ শুনানি হওয়ার সম্ভাবনা আছে।