পাঁচ মিনিটে ৩৭৮ টাকার ফুল বিক্রি করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে থাকছে ধারাবাহিক নাটক মকবুল। এটি লিখেছেন কামরুল আহসান এবং পরিচালনা করেছেন মীর সাব্বির। এতে অভিনয় করেছেন বিন্দু। কথা হলো তাঁর সঙ্গে।‘মকবুল’ নাটকে তো অনেকেই অভিনয় করছেন। আপনার চরিত্রটি কী রকম?ফুলওয়ালি। ঢাকা শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে ফুল বিক্রি করি। আমাকে ফুলওয়ালির মতো করেই সাজানো হয়েছিল। শুটিংয়ের সময় বিভিন্ন গাড়ি, বেবিট্যাক্সি আর বাসের যাত্রীদের কাছে ফুল বিক্রি করেছি। আবার অন্য ফুলওয়ালিদের সঙ্গে রাস্তাতেই চুলোচুলি পর্যন্ত করেছি। আসলে ওটা ছিল চিত্রনাট্যেরই অংশ। কতগুলো ফুল বিক্রি করেছিলেন?অনেকগুলো। শুটিংয়ের প্রথম দিন মাত্র পাঁচ মিনিটে ৩৭৮ টাকার ফুল বিক্রি করেছিলাম। আমরা মোট চার দিন কাজ করেছি। বিজয় সরণি, রোকেয়া সরণি আর ধানমন্ডি ৮ নম্বর সড়কে। পরে টাকাগুলো প্রোডাকশনের ছেলেদের দিয়েছি।আপনাকে কেউ চিনতে পারেনি?শুরুতে অনেকেই পারেনি। তবে হঠাৎ হঠাৎ কেউ চিনতে পেরে চিৎকার করে উঠেছে, কেউ বা নানা প্রশ্ন করতে শুরু করেছে, কেউ কেউ কী বলবে—ভাষা খুঁজে পাচ্ছিল না, চোখ গোল গোল করে তাকিয়ে ছিল। মজার ব্যাপার ঘটিয়েছিল আমার অন্য সহশিল্পীরা। ওই রাস্তা দিয়ে তখন অনেকেই যাচ্ছিল, তারা বুঝতে পেরে গাড়ি থেকে নেমে আসে। এই যেমন রোমানা, সজল, নাদিয়া, মৌটুসী।এনটিভির ‘টার্মিনাল’ নাটকে আপনাকে দেখলাম অন্য রকম গেটআপে?চরিত্রটাই ও-রকম। আর এই গেটআপের কারণে অনেকেই দেখছি প্রশ্ন তুলছে। কেউ পছন্দ করছে, কেউ বা তাদের আপত্তির কথা বলছে। এখানে আমি ছেলেদের সঙ্গে নানাভাবে প্রতারণা করি। একটু নেতিবাচক চরিত্র।ইদানীং নেতিবাচক চরিত্রে বেশি কাজ করছেন নাকি?হ্যাঁ, পর পর কয়েকটা করছি। এই যেমন আলভি আহমেদের লেখা আর চয়নিকা চৌধুরীর পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের নিচে মানুষ। এখানে আমি বিভিন্নজনকে হত্যা করছি, কিন্তু সবাই সন্দেহ করছেন অন্যদের। আবার বাংলাভিশনের ক্লোজচ্যাপ্টার ধারাবাহিকে আমার প্ররোচনায় মাহফুজ আহমেদ আমার বোনকে অপহরণ করে। এ ধরনের চরিত্রে কাজ করে অন্য রকম অভিজ্ঞতা হলো।