পাঁচ শতাধিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ, শিক্ষক ও বেঞ্চ সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সাতটি উপজেলায় প্রাথমিক স্তরে ১৩১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা ৩৬০টি থাকলেও বাস্তবে কোনো কার্যক্রম নেই। মোট শিক্ষার্থীর সংখ্যা প্রাক প্রাথমিক বাদে (প্রথম থেকে পঞ্চম পর্যন্ত) দুই লাখ ৭৬ হাজার ৩৩০ জন। ৭২ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রয়েছে। প্রাথমিক পর্যায়ের প্রায় প্রতিটি বিদ্যালয়েলই বেঞ্চ সংকট রয়েছে। প্রায় পাঁচ শতাধিক স্কুল সংস্কার ও পুনর্নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।ভোলা: সদর উপজেলায় ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯২টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও ১১টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রাক প্রাথমিকসহ এক লাখ ১০ হাজার ৯৪৭ জন। এখানে স্কুলের শিক্ষক আছেন সরকারি ৪৬৯ জন, রেজিস্টার্ড শিক্ষক আছেন ৩৫৫ জন, কমিউনিটি শিক্ষক আছেন ৪৪ জন। মোট শিক্ষক ৮৬৮ জন। শূন্য আছে ৩১টি। উপজেলায় ছাত্রছাত্রীর সংখ্যা ও শিক্ষকের অনুপাত ১২৮ঃ১। উপজেলার অর্ধ শতাধিক স্কুল ঝুঁকিপূর্ণ ও সংস্কারযোগ্য। এর মধ্যে খরকী, উত্তর রামদাসপুর, ৭৪ নম্বর দক্ষিণপূর্ব দিঘলদী, ১৪ নম্বর পূর্বচর ইলিশা, ১৫ নম্বর গুপ্ত মুন্সি, ৩৮ নম্বর উত্তর গঙ্গাকীর্তি, ৫০ নম্বর কালীকীর্তি, ৫৭ নম্বর খেয়াঘাট, ৬৫ নম্বর চন্দ্রপ্রাসাদ, ৮৮ নম্বর পূর্ব কোড়ালিয়া, ৭৭ নম্বর বালিয়ারহাট, ১৮ নম্বর দক্ষিণ গাজীপুর, ৭০ নম্বর উত্তর দিঘলদী, ৫৫ নম্বর চর সামাইয়্যা ও ৭৩ নম্বর পশ্চিম বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। এ ছাড়া আরও ৪৬টি সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সংস্কার জরুরি। রয়েছে শ্রেণীকক্ষ সংকট। ১৯ নম্বর মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৬০০ ছাত্রছাত্রীর জন্য মাত্র ৭৫ জোড়া বেঞ্চ রয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা মেঝেতে বসে লেখাপড়া করছে। ১৪ নম্বর বড় চর সামাইয়্যা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের সবগুলোই ঝুঁকিপূর্ণ। আর এর মধ্যে প্রায় ৩০০ ছাত্রছাত্রী পড়ছে। এ স্কুলেও রয়েছে বেঞ্চ সংকট। দৌলতখান: উপজেলায় ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৫টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় নেই। মোট শিক্ষক ৩৮০ জন এবং ছাত্রছাত্রীর সংখ্যা ৩১ হাজার ১২১জন। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত প্রায় ৮২ঃ১। দৌলতখানের ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো হল চর দিদারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর শুভী ও কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নলডুগী বৈকণ্ঠপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংস্কার করা জরুরি। রয়েছে বেঞ্চ ও টয়লেট সংকট। ৪ নম্বর চরশুভী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, স্কুলে তিনটি শ্রেণীকক্ষের সবগুলোই ঝুঁকিপুর্ণ। স্কুলে মাত্র ১০ জোড়া বেঞ্চ আছে। সামনের পিলারগুলো ঢালাই খুলে গিয়ে রড বেরিয়ে গেছে। স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে। দৌলতখানা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী উপজেলায় ৪ নম্বর চরশুভী প্রাথমিক বিদ্যালয়ের মতো ৬৩টি (রেজি: ২৭ ও সরকারি-৩৬টি) বিদ্যালয়ের সংস্কার প্রয়োজন। ঝুিঁকপূর্ণ রয়েছে আরও চারটি বিদ্যালয়। বোরহানউদ্দিন: উপজেলায় ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৪টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও দুটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারি শিক্ষক ৩০১ জন। এর মধ্যে শূন্য পদ আছে ৪৪টি। রেজিস্টার্ড শিক্ষক ৩৩৬ জন। এর মধ্যে শূন্য পদ পাঁচটি। কমিউনিটি শিক্ষক আছে আটজন। উপজেলার প্রায় সবগুলো রেজিস্টার্ড বিদ্যালয়সহ শতাধিক বিদ্যালয় সংস্কার করা জরুরি। তার মধ্যে ঝুঁকিপূর্ণ হলো দেউলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীর্জাকালু, মধ্যধলী, দক্ষিণ-পূর্ব দালালপুর, উত্তর টগবী ও দক্ষিণ ফুলকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর দালালপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, সামছু মিয়া, দক্ষিণ মুলাইপত্তন, চরগঙ্গাপুর, দক্ষিণপূর্ব মুলাইপত্তন, উত্তর ফুল কাচিয়া, হাসান নগর আদর্শ, পূর্ব পক্ষীয়া, মধ্য পূর্ব বাটমারা, দক্ষিণ মধ্যধলী ও বাথানবাড়ি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়গুলোর ভবন সংকটে ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারছে না। লালমোহন: উপজেলায় ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০৪টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারি শিক্ষক ৩৫২ জন। এর মধ্যে শূন্য পদ ৬৮টি। রেজিস্টার্ড শিক্ষক ৪১৬ জনের মধ্যে শূন্য পদ ছয়টি। কমিউনিটি শিক্ষক আছে ৩৬জন। ছাত্রছাত্রীর সংখ্যা এক লাখ ২৯ হাজার ২৪৯ জন। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১৭৭ঃ১। লালমোহনে অধিকাংশ স্কুল সংস্কার করতে হবে। এর মধ্যে ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ধলীগৌরনগর, মধ্য অন্যদা প্রাসাদ, দক্ষিণ বালুর চর ও দক্ষিণ চর ছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকগঞ্জ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, চরমুলাদী, চরভুতা মিজিপাড়া, দক্ষিণ ধলীগৌর নগর, দক্ষিণ পূর্ব চর উমেদ, হাজী সলেমান ও চর টিটিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। এসব স্কুলের অনেক শ্রেণীকক্ষেই পরিমাণমতো বেঞ্চ নেই এবং দরজা-জানালা ভাঙা। তজুমদ্দিন: উপজেলায় ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৬টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারি বিদ্যালয়ে শিক্ষক ২১৮জন। এর মধ্যে শূন্য পদ রয়েছে ৪৫টি। রেজিস্টার্ড বিদ্যালয়ে শিক্ষক ২২৪জন। এর মধ্যে শূন্য পদ ১১টি। ছাত্রছাত্রীর সংখ্যা ১৯ হাজার ১১৪জন। শিক্ষক ছাত্র অনুপাত ১ঃ৫০। উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে বেঞ্চ সংকট রয়েছে। ভবনগুলোও ঝুঁকিপূর্ণ। উপজেলার শশীগঞ্জ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ জন ছাত্রছাত্রীর জন্য মাত্র ১৪ জোড়া বেঞ্চ রয়েছে। চারটি টেবিল ও তিনটি চেয়ার রয়েছে। তিনটি শ্রেণীকক্ষই ঝুঁকিপূর্ণ। প্রধান শিক্ষক চন্দ্রসাগর দাস বলেন, বর্ষায় বাইরের চেয়ে ক্লাসকক্ষে বেশি পানি ঝরে। দরজা, জানালা ও গভীর নলকূপ নেই।প্রায় একই ধরনের অবস্থা দক্ষিণ জয়পুর, পশ্চিম বিশারামপুর, তজুমদ্দিন, খোশনদী বোর্ড, জগন্নাতপুর-১, দেবীপুর, চণ্ডীপুর, পূর্ব বিশারামপুর, মো. ভোলা, কৃষনো, খামার রামদেবপুর ও মধ্য চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এ ছাড়া কাজিকান্দি ওয়াহেদিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ফজিলাতুন নেছা, শশীগঞ্জ, গোলাপপুর ফজলুল হক দেওয়ান, চর জহিরুদ্দিন রেডক্রিসেন্ট, কাটাখালী, পূর্ব আড়ালিয়া পণ্ডিতকান্দি, পশ্চিম লামছি, সম্ভুপুর, দক্ষিণ শিবপুর আদর্শ, ঘোষের হাওলা, উত্তর শিবপুর, লামছি সম্ভুপুর নুরজাহান, ইন্দ্রনারায়নপুরমে হোসেন, দক্ষিণ পশ্চিম চাঁচড়া, পশ্চিম চাঁদপুর, উত্তর-দক্ষিণ বাদলাপুর, দত্তপাড়া ও উত্তর-পূর্ব চর কোরালমারা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সংস্কার জরুরি। এসব স্কুলে বেঞ্চ ও দরজা-জানালা নেই। চরফ্যাশন: উপজেলায় ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০৪টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষকের সংখ্যা সরকারি ৩৬৫ জন। এর মধ্যে শূন্য পদ ৫০টি। রেজিস্টার্ড ৪১৬ জনের মধ্যে শূন্য পদ ১৩টি। কমিউনিটি শিক্ষক আছে ৩৬জন। উপজেলায় মোট ছাত্র সংখ্যা ৮৯ হাজার ৮৬৯ জন। ছাত্র শিক্ষক অনুপাত ১২০ঃ১। উপজেলায় প্রায় অর্ধ শতাধিক প্রাথমিক বিদ্যালয় সংস্কার দরকার। ঝুঁকিপূর্ণ স্কুলগুলো হলো পশ্চিম হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসলামপুর, উত্তর চর নুরুল আমিন, চর যমুনা, মাঝের চর, দক্ষিণ মাদ্রাজ, দক্ষিণশিবা, ফরাজীরহাট ও চরআইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো.পুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, মধ্য আহাম্মদপুর ও চর নিউটন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়সহ ১৮টি প্রাথমিক বিদ্যালয়।মনপুরা: উপজেলায় ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৩টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারি শিক্ষক ৬৫ জনের মধ্যে শূন্য পদ ১৭টি। রেজিস্টার্ড শিক্ষক ৯২ জনের মধ্যে শূন্য পদ পাঁটটি। ছাত্রছাত্রীর সংখ্যা ১০ হাজার ৪৬ জন। উপজেলায় পাঁচটি সরকারি ও ১২টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। একনজরে মোট প্রাথমিক বিদ্যালয়: ১৩১৪টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৪২৪টি। রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়: ৪৯৮টি।  কমিউনিটি বিদ্যালয়: ৩২টি। স্বতন্ত্র এফতেদায়ি মাদ্রাসা: ৩৬০টি। ছাত্রছাত্রীর সংখ্যা: দুই লাখ ৭৬ হাজার ৩৩০ জন (প্রথম থেকে পঞ্চম) প্রধান শিক্ষক: পদ ৪২৪টি। আছে ৩৯৩ জন। শূন্য পদ ৩১টি।  সহকারী শিক্ষক: ১৮৯৫ জন। শূন্য পদ ১৮৬টি। শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত: ১ঃ৭২।