পাঁচ সচিব পদে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের পাঁচ সচিব পদে রদবদল হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি আদেশে এই রদবদল করা হয়। এর মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলমকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তাঁর জায়গায় দেওয়া হয়েছে ধর্মসচিব কাজী হাবিবুল আউয়ালকে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান কাজী আখতার হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষাসচিব, প্রাথমিক সচিব এম এম নিয়াজউদ্দিনকে স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্যসচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।