পাঁচ হলে পুলিশের নিষ্ফল অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ অভিযান চালায়। তবে এ অভিযানে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।পুলিশ ও হল সূত্রে জানা গেছে, গতকাল রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল, আল বিরুনী হলের বর্ধিত অংশ, আ ফ ম কামালউদ্দিন হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পুলিশ তল্লাশি চালায়। তবে পুলিশ কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি প্রশাসনিক ভবনে জরুরি বৈঠক করে। বৈঠক শেষে সিন্ডিকেটের জরুরি সভা হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ আবার বৈঠক বসবে।