পাঁচ হাজার কিলোমিটার রাস্তার সংস্কার হয়েছে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের বিরতির পর আজ রোববার বিকেল সোয়া চারটায় সংসদের অধিবেশন আবার শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আজকের অধিবেশনে প্রধান বিরোধী দল বিএনপি যোগ দেয়নি। অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।সাংসদ বেনজীর আহমদের লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেন, ঈদুল ফিতরের আগে তাত্ক্ষণিক ব্যবস্থায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে পাঁচ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার হয়েছে। সংস্কার করা রাস্তাগুলো বর্তমানে চলাচলের উপযোগী রয়েছে। তিনি বলেন, ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও গোপালগঞ্জ অঞ্চলের চার হাজার ৯৫৯ দশমিক ৭১ কিলোমিটার সড়ক জরুরি মেরামত করা হয়।স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্বাধীনতার আগে দেশের সড়ক পথের দৈর্ঘ্য-সংক্রান্ত কোনো পরিসংখ্যান সড়ক ও জনপথ অধিদপ্তরের ডাটাবেইসে সংরক্ষিত নেই। এ বছর পর্যন্ত অধিদপ্তরের আওতায় সড়ক পথের দৈর্ঘ্য ২১ হাজার ২৭২ কিলোমিটার।লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে সংস্কার করা রাস্তাগুলো যান চলাচল উপযোগী অবস্থায় রয়েছে। পরে শুকনো মৌসুমে সড়কগুলোতে বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মেরামত করা হবে। সাংসদ এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, ঢাকার অরক্ষিত রেলক্রসিংগুলো আধুনিকায়নের পরিকল্পনা ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলো পুনর্বাসন ও মান উন্নয়ন’ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পে লোকবল নিয়োগের প্রস্তাবও রয়েছে।