পাঁচটি নিরাপদ আস্তানা ছিল লাদেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইন টাওয়ারে হামলার পর নয় বছর পাকিস্তানে অবস্থান করেছিলেন ওসামা বিন লাদেন। গত বছর মার্কিন বাহিনীর হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত একটি নিরাপদ আশ্রয় পেতে পাঁচবার বাসা বদল করেন তিনি। এর প্রতিটিই ছিল তাঁর নিরাপদ আস্তানা। এই সময়ের মধ্যে তিনি চারটি সন্তানের জনকও হন, যাদের মধ্যে দুইজনের জন্ম হয় সরকারী হাসপাতালে। সম্প্রতি পাকিস্তানের তদন্তকারী দলকে এসব তথ্য জানিয়েছেন লাদেনের সবচেয়ে ছোট স্ত্রী।লাদেনের এসব তথ্য প্রথমবারের মতো প্রকাশিত হয় গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের ডন পত্রিকায়। পরে তা নিউইয়র্ক টাইমসেও প্রকাশিত হয়। তবে এসব তথ্যের সবই পুরোপুরি সত্য কিনা, সে সম্পর্কে নিশ্চিতভাবে কোন মন্তব্য না করলেও লাদেনের সে সময়ের গতিবিধির সঙ্গে এসব তথ্য অনেকটাই সঙ্গতিপূর্ণ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।২০০১ সালে টুইন টাওয়ার হামলার পর থেকেই লাদেন পরিণত হন দুনিয়ার শীর্ষ সন্ত্রাসীতে। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড এই মানুষটি কিভাবে এতদিন পাকিস্তানে জায়গা বদল করে করে লুকিয়ে থাকতে পারলেন, সেটা এখন অবাক করছে অনেককেই। আর লাদেনের বিধবা স্ত্রীদের জবানবন্দি এরকম অনেক প্রশ্নের উত্তরের উপরই আলোকপাত করতে পারবে বলে আশা করছেন গোয়েন্দারা। বর্তমানে ওসামা বিন লাদেনের তিন বিধবা স্ত্রী ইসলামাবাদে গৃহবন্দী আছেন। তাদের দুই সন্তানও বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভূক্ত হয়েছে। বিন লাদেনের স্ত্রী, ৩০ বছর বয়সী অমল আহমদ আব্দুল ফাতেহ এই তালেবানের শীর্ষ নেতার শেষ জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচিত করেছেন।পাকিস্তানের অভিবাসন আইন ভঙ্গের দায়ে পাঁচ বছর কারাদণ্ডের শাস্তি পেতে হতে পারে বিন লাদেনের দুই কন্যা মরিয়ম (২১) ও সুমায়াকে (২০)। লাদেনের বড় দুই স্ত্রী খাদিরা হুসেইন সাবির ও শিহাম শরিফ তদন্তকারী দলকে তথ্য জানিয়ে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা দুইজনই সৌদি আরবের নাগরিক। তবে লাদেনের সবচেয়ে ছোট স্ত্রী ফাতেহ অনেক তথ্যই জানিয়েছেন গোয়েন্দাদের। গত বছরের মে মাসে পাকিস্তানে যে মার্কিন হামলায় লাদেন নিহত হয়েছিলেন, সেখানে তিনিও উপস্থিত ছিলেন এবং আহত হয়েছিলেন।২০০০ সালে লাদেনকে বিয়ে করেন ফাতেহ। কারণ তাঁর ভাষ্যমতে, তিনি একজন মুজাহিদকেই বিয়ে করতে চেয়েছিলেন। এরপর সেই বছরেরই জুলাইয়ে তিনি করাচি যান এবং কয়েক মাস পরে আফগানিস্তানে গিয়ে লাদেনের সঙ্গে মিলিত হন।