পাঁচটি বাসের রুট পারমিট বাতিলের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের (বিআরটিএ) দুজন ম্যাজিস্ট্রেট বিশেষ অভিযান পরিচালনাকালে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পেয়েছেন।এই দুটি আদালত রাজধানীতে চলাচলকারী পাঁচটি বাসের চলাচলের অনুমতি (রুট পারমিট) বাতিলের সুপারিশ করেছেন। এ ছাড়া আদালত তিনটি বাস জব্দ এবং ৩২ হাজার টাকা জরিমানা করেছেন।আজ রোববার সকাল থেকে রাজধানীর কয়েকটি রুটে বিশেষ অভিযান চালায় বিআরটিএ।বিআরটিএ থেকে জানানো হয়েছে, ভ্রাম্যমাণ আদালতে যে পাঁচটি বাসের চলাচলের অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো পরবর্তী নির্দেশনার জন্য মহানগর আঞ্চলিক পরিবহন কমিটিতে (মেট্রো-আরটিসি) পাঠানো হবে। ঢাকার পুলিশ কমিশনারের নেতৃত্বে মেট্রো-আরটিসি রাজধানীতে বাস চলাচলের অনুমতি দেয়।ভ্রাম্যমাণ আদালত আজ রাজধানীর তেজগাঁও কলেজের সামনের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে বিহঙ্গ পরিবহনের একটি, আর্ক পরিবহনের একটি ও গাবতলী-যাত্রাবাড়ী পথে চলাচলকারী (রুট, ২২-এ) দুটি বাসের চলাচলের অনুমতি বাতিলের সুপারিশ করেছেন। ভ্রাম্যমাণ আদালত গুলশান এলাকায় অনাবিল পরিবহনের আরও একটি বাস চলাচলের অনুমতি বাতিলের সুপারিশ করেছেন।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম প্রথম আলোকে বলেন, বাস দাঁড় করিয়ে যাত্রীদের মতামত নিয়ে ও টিকিট পরীক্ষা করে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পেয়েছেন তিনি। নিশ্চিত হয়েই এসব বাস চলাচলের অনুমতি বাতিলের সুপারিশ করা হয়েছে।এদিকে ঢাকা সড়ক পরিবহন সমিতি সংবাদ সম্মেলন করে বলেছে, কাল সোমবার থেকে বাড়তি ভাড়া আদায় হবে না। যেসব বাস ‘সিটিং সার্ভিস’ নাম করে বাড়তি ভাড়া নিচ্ছে, সেগুলোও বন্ধ হয়ে যাবে।