পাঁচফোড়নে কুসুম-ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ভালোবাসা দিবসে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ উপস্থাপনা করলেন চলচ্চিত্রের নতুন জুটি কুসুম শিকদার ও ইমন। কুসুম বলেন, ‘একেবারেই ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হবে এবারের পাঁচফোড়ন। সেই অর্থে উপস্থাপনা বলা ঠিক হবে না। নাটকের মতো করেই পুরো কাজটা করেছি। হানিফ সংকেত ভাইয়ের সঙ্গে কাজ করাটা এমনিতেই অনেক আনন্দের। তাঁর কাজে সামাজিক সচেতনতামূলক কিছু বিষয় থাকে। তাই কাজ করেও ভালো লাগে।’কুসুম আরও বলেন, ‘শুধু উপস্থাপনা নয়। পাঁচফোড়ন অনুষ্ঠানে আমরা পুরোনো একটি চলচ্চিত্রের গানে পারফর্মও করেছি।’জানা গেছে, ভালোবাসা দিবসের এবারের পাঁচফোড়ন অনুষ্ঠানটি সাজানো হয়েছে একটি ভালোবাসার জুটির প্রেমের শুরু থেকে পরিণয়ের বিভিন্ন সময়ের গল্পের মাধ্যমে। এক ভালোবাসা দিবসে এই জুটির পরিচয়, আরেক ভালোবাসা দিবসে বিয়ে। পরবর্তী ভালোবাসা দিবসগুলোতেও এদের সংসারে ঘটতে থাকে নানা ঘটনা।বিদেশি অনুষ্ঠান নকল না করে মৌলিক চিন্তায় বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান নির্মাণ করা যায় বলেই জানিয়েছে অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠানটি।জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের প্রযোজনা সংস্থা ফাগুন অডিও ভিশন থেকে নির্মিত ‘পাঁচফোড়ন’ এরই মধ্যে দর্শক নন্দিত হয়েছে। বছরের দুই ঈদ ও বিশেষ অনুষ্ঠানে এ দর্শকপ্রিয় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হয়।