পাঁচবিবিতে আদিবাসীদের কারাম উৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে পাঁচবিবিতে আদিবাসীদের কারাম উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কাঁশপুর লাহান্তি আখড়া প্রাঙ্গণে। ১৯ সেপ্টেম্বর এ অনুষ্ঠান হয়। উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর আদিবাসী লাহান্তি আখড়া এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীনেশ চন্দ্র মাহাত্ম। এ সময় বক্তব্য দেন নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি), হাবিবুর রহমান, ঋষিকেশ সরকার, সুভাষ কুমার দাস, ভবানী বর্ধন, মো. মোসাদ্দেক জামাল, তপন কুমার দাস প্রমুখ।