পাঁচবিবিতে তদন্ত দলের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তদল। নয় সদস্যের তদন্তদল গতকাল সোমবার স্থানীয় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাক্ষ্য নেয়।তদন্তদল গতকাল সকাল ১০টার দিকে উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভা করে। এ সময় তদন্তদলের প্রধান এম সানাউল হক (আইজিপি) সভায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নানা প্রশ্নের উত্তর দেন। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সবাইকে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানান তিনি। কেউ সাক্ষীদের ভয়ভীতি দেখালে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এম সানাউল হক।সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা জয়পুরহাট সদরের কুখ্যাত যুদ্ধাপরাধীসহ তাঁর সহযোগী রাজাকার-আলবদরদের বিচারের প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানান।দুপুর ১২টায় সভা শেষে গোপনীয়তা বজায় রেখে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে তা বেলা দুইটা পর্যন্ত চলে। পরে তদন্তদল উপজেলার কালীসাহার পুকুরপাড়, কোকতাড়ার বকুলতলা এবং চড়াকেশবপুর বাগজানা বধ্যভূমি ও গণকবরের স্থান পরিদর্শন করে। এ সময় তদন্তদলের সদস্যরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।