পাঁচবিবিতে তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচবিবি উপজেলা স্কুল, মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে ২০ সেপ্টেম্বর স্থানীয় স্টেডিয়াম মাঠে তিন দিনব্যাপী ৩৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আ ন ম আবদুল ওয়াদুদ। শুভেচ্ছা বক্তব্য দেন মো. সোহরাব হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আবু তালেব চৌধুরী, মো. আবু বক্কর সিদ্দিক মণ্ডল, মনোরঞ্জন দাস, খায়রুল হোসেন, মাহমুদা নাসরিন আক্তার ও মো. আবদুল বারী।