পাংশায় দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের আধারকোটা কবরস্থানের পাশ থেকে গুলিবিদ্ধ দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।লাশ দুটির একটি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুটিয়াট গ্রামের মানিক রহমান মণ্ডলের (৪৬), অন্যটি একই গ্রামের শহিদুল ইসলামের (৩৪)।সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুস সোবহান প্রথম আলো ডটকমকে জানান, সকাল সাতটার দিকে পেঁয়াজের খেতে পানি দিতে গিয়ে স্থানীয় লোকজন ১০ হাত দূরত্বের মধ্যে লাশ দুটি দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। লাশ দুটি পিছমোড়া ও মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া গেছে।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খালেক প্রথম আলো ডটকমকে জানান, লাশ দুটি রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।পাংশা থানার পুুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিদের নামে পাংশা থানায় ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। গত পাঁচ-ছয় মাস আগে তাঁরা কারাগার থেকে মুক্তি পান।