পাংশায় টর্নেডোর আঘাতে ৩ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল মঙ্গলবার সাওরাইল ও কশবামাজাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) নয়টি গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। এতে ওই নয়টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এক শিশুসহ আহত হয়েছে তিনজন। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসানুর রহমান হাসিব জানান, গতকাল বিকেল তিনটার দিকে প্রায় ১৫ মিনিটের টর্নেডোর আঘাতে উপজেলার দুটি ইউনিয়নের নয়টি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ ছাড়া সাওরাইল ইউপির জামালপুর মধ্যপাড়া জামে মসজিদ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘরের নিচে চাপা পড়ে সাওরাইল ইউপির জামালপুর গ্রামের কাশেম আলীর স্ত্রী মরিয়ম বেগম (২৫) ও একই বাড়ির মজিবর মণ্ডলের ছেলে খোরজান মণ্ডল (৩৫) এবং কশবামাজাইল ইউপির নাদুরিয়া গ্রামের হারুন মোল্লার শিশুকন্যা বীথি (দুই) আহত হয়েছে। ইউএনও, উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন।