পাই বা নাহি পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পাই-এর পরিচয় করিয়ে দেওয়া হতো হাতে-কলমে। আমাদের সময় এই শিক্ষাদানের কাজটি করতেন স্কুলের বিজ্ঞানশিক্ষক ছাত্তার স্যার (মরহুম আবদুস ছাত্তার)। আমরা সবে তখন জ্যামিতি বক্সের রুলার, কম্পাসের ব্যবহার শিখেছি। স্যার একদিন আমাদের বাড়ির কাজ দিলেন—বাসায় বসে নানা আকারের (ভিন্ন ব্যাসার্ধ) অনেক বৃত্ত আঁকতে। মায়ের কাছ থেকে সুতা নিয়ে পরিধি বরাবর ফেলে বৃত্তের পরিধি মাপার কাজটাও তিনি শিখিয়ে দেন। কাজ দিলেন, যত বৃত্ত আঁকব তার সবগুলোর পরিধির দৈর্ঘ্যকে ব্যাসের দৈর্ঘ্য দিয়ে ভাগ করে ভাগফল বের করা। দু-তিনটি বৃত্ত আঁকার পর কাজটাতে আমি এত মজা পেয়েছি যে, ওই দিন প্রায় গোটাবিশেক বৃত্ত এঁকে ফেলি। পরদিন সবাই যখন নিজ নিজ পরীক্ষার ফলাফল স্কুলে নিয়ে আসি, তখন আমরা অবাক হয়ে দেখি যে, বৃত্তের আকার যা-ই হোক, সেটা আমি আঁকি বা অন্যরা আঁকুক, পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করে যে ভাগফল তা সবারই প্রায় একই, কাছাকাছি।ছাত্তার স্যার আমাদের জানালেন, সুতার মাপের জন্য আমাদের একটু এদিক-ওদিক হলেও আসলেই বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা! আর সেটিকে বলা হয় পাই ()। সে থেকে পাই মনে হয় আমার জীবনের সঙ্গে অনেকখানি জড়িত। তবে পাই-এর সঙ্গে নতুন করে হূদ্যতা রয়েছে গণিত অলিম্পিয়াড শুরু করার পর। জাফর ইকবাল স্যার বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যে পতাকা ডিজাইন করেছেন তার ঠিক কেন্দ্রস্থলেই রয়েছে একটি পাই (সঙ্গে একটি অসীম চিহ্নও)।সে অনেককাল আগে থেকেইখ্রিষ্টের জন্মের দুই হাজার বছর আগেই মানুষ জেনে ফেলে যে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। মিসরীয়রা এই অনুপাতের (তখনো সেটিকে পাই বলা শুরু হয়নি) মান বের করে (৪/৩)৪ আর ব্যাবিলনীয়রা ব্যবহার করতো ৩১/৮। একই সময়ে ভারতীয়রা এই অনুপাতের জন্য ১০ কে ধরে নিত। (দশমিকের পর প্রথম ঘর পর্যন্ত এটি সঠিক)। পাই-এর পরবর্তী উল্লেখ পাওয়া যায় বাইবেলে। সলোমনের মন্দিরের যে বর্ণনা বাইবেলে রয়েছে তাতে পাই-এর মান পাওয়া যায় ৩।এর আগে সামোস দ্বীপের গণিতবিদ আর্কিমিডিস (চৌবাচ্চার জলে স্নান করার সময় যিনি প্লবতার সূত্র আবিষ্কার করেন) পাই-এর মান বের করায় একটি পদ্ধতি বের করেন। তার ষষ্ঠভুজ, বারোভুজ এবং এভাবে ৯৬-ভুজের কারবার থেকে তিনি বের করেন ৩১০/৭১ < < ৩১০/৭০আমরা এখনো যেখানে খুব বেশি নির্ভুলতার দরকার নেই সেখানে পাই-এর মান ২২/৭ ব্যবহার করি। যদিও সেই আর্কিমিডিস দেখিয়েছেন পাই-এর মান ২২/৭-এর থেকে কম। এর ব্যাপক ব্যবহারের কারণে অনেকে এটিকে পাই-এর মান মনে করে।আস্তে আস্তে পাই-এর মানের আরো নির্ভুলতা জানা যায়। ১৫০ খ্রিষ্টাব্দে টলেমি (৩৭৭/১২০) ও ৫০০ খ্রিষ্টাব্দে জু-জং চি (৩৩৫/১১৩)-এর জানানো মান দশমিকের পরে যথাক্রমে ৩ ও ৬ ঘর পর্যন্ত সঠিক। তবে, গ্রিক বর্ণমালার ১৬তম বর্ণ পাইকে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত প্রকাশে প্রথম ব্যবহার করেন উইলিয়াম জোনস। ১৭০৬ সালে তার প্রকাশিত ‘সিমোপসিস পালমারিওরিয়াম ম্যাথেসিওস গ্রন্থে তিনি প্রথম পাই () শব্দটি ব্যবহার করেন। তখন থেকেই পাই আমাদের হলো।তখন পর্যন্ত ধারণা ছিল, আর একটু দক্ষতা অর্জন করতে পারলেই হয়তো পাই-এর সম্পূর্ণ মান আমরা বের করে ফেলতে পারব। কিন্তু ১৭৬১ সালে ল্যাম্বার্ট প্রমাণ করলেন যে, পাই একটি অমূলদ সংখ্যা। এখানেই শেষ নয়, ১৮৮২ সালে লিন্ডম্যান দেখালেন পাই যে কেবল অমূলদ তা নয়, এটি ট্রান্সসেন্ডেন্টাল সংখ্যা। এর মানে হলো পাই-এর মান একটি পূর্ণসংখ্যা সহগবিশিষ্ট বহুপদী রাশি হিসেবে প্রকাশ করা সম্ভব নয়। এ থেকে বোঝা গেল কেন রুলার-কম্পাসের সাহায্যে একটি বৃত্তের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গ আঁকা যাবে না। তখন থেকেই পাই-এর সম্পূর্ণ মান জানার চেয়ে শুরু হলো কত ঘর পর্যন্ত (দশমিকের পর) পাই-এর মান জানা যায়। এখন পর্যন্ত ২.৭ ট্রিলিয়ন ঘর পর্যন্ত এটি জানা সম্ভব হয়েছে!২২/৭ = পাই নয়!আর্কিমিডিস প্রথম বললেও আজও অনেকেই পাই-এর মান হিসেবে -কে সঠিক মনে করে। প্রকৃতপক্ষে এটি পাই-এর প্রকৃত মান নয়। তবে যেসব গণনায় নিখুঁত হিসাবের প্রয়োজন হয় না সেখানে তা ব্যবহার করা যায়। ছোট্ট একটি অঙ্ক করে দেখানো সম্ভব যে পাই-এর মান এর চেয়ে ছোট। প্রিয় পাঠক, আপনিও চেষ্টা করতে পারেন। পাই দিবসআমাদের দেশে আমরা তারিখ/মাস/বছর ফরম্যাটে তারিখ লিখি। কিন্তু আমেরিকানদের ফরম্যাট হলো মাস, তারিখ, বছর। পাই-এর মান ৩.১৪১৫৯২৬৫৩৯...এর প্রথম অংশ ৩/১৪, আমেরিকান হিসাবে ১৪ মার্চকে প্রকাশ করে। এ কারণে বিশ্বব্যাপী গণিত ও সৌন্দর্যপিয়াসীরা ১৪ মার্চকে পাই দিবস হিসেবে পালন করে। কোথাও কোথাও দুপুর একটা ৫৯ মিনিটে এটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। পাই দিবসের নানা আয়োজনের মধ্যে থাকে পাই-এর তাত্পর্য বোঝা ও জানা, পাই খাওয়া (-কেক খাওয়া), পাই খেলা, পাই খাওয়া (আনারসের জুস) কিংবা পাই-নামের সিনেমা দেখা। আর হ্যাঁ, অনেকেই হয়তো ইতিমধ্যে ধরে ফেলেছেন যে, ১৪ মার্চ আবার অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিবসও। বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় এমআইটি, সচরাচর তার নতুন শিক্ষার্থীদের গ্রহণ করার সম্মতিপত্রটি ১৪ মার্চ ডাকে প্রেরণ করে। তবে চূড়ান্ত পাই দিবস ১৫৯২ সালে অতিক্রান্ত হয়েছে। সেটি ছিল ১৫৯২ সালের ১৪ মার্চের সকাল ৬টা ৫৩ মিনিট ৫৯ সেকেন্ড। কারণ আমেরিকান পদ্ধতিতে লিখলে সেটি হবে ৩/১৪/১৫৯২ ৬: ৫৩.৫৯, যা ১২ ঘর পর্যন্ত পাই-এর মানের সঙ্গে মেলে।নানা আয়োজনস্কুল, কলেজ ও গণিত ক্লাবগুলো পাই দিবসের নানা আয়োজন করতে পারে। এই দিনে গণিতের নানা ভাবগম্ভীর আলোচনার চেয়ে কে কত বেশি ঘর পর্যন্ত পাই-এর মান বলতে পারে (বাংলাদেশ রেকর্ড ১০০০ ঘর পর্যন্ত), পাই-এর গান গাওয়া এবং তার সুর তোলা, পাই-এর মতো করে র্যালি করা, মেয়েদের নখে নেলপালিশ দিয়ে পাই আঁকা, পাই-এর মানের মধ্যে নিজের জন্মদিন খুঁজে দেখা, বন্ধুকে পাই দিবসের কার্ড পাঠানো, মোবাইলে পাই দিবসের এসএমএস করা, টেলিফোনে ০৩১৪১৫ নম্বর ডায়াল করে দেখা যে কেউ আসলে ফোন ধরে কি না ইত্যাদি। তবে পাই দিবসের সবচেয়ে বড় আয়োজন হলো সবাইকে পাই-এর মতো সুন্দর হওয়ার আহ্বান জানানো। কারণ যে পাই-এর মতো সুন্দর হতে চায়, সে তার দেশকে সুন্দর রাখে, পরিষ্কার রাখে। সে নিজেকে সুন্দরের পথেবদলে ফেলে। সে নিজে বদলায়, অন্যকে বদলাতে সাহায্য করে। তাদের সবার বদলে একদিন একটা দেশ বদলে যায়। সবাই পাই-এর মতো সুন্দর হোন।