পাইকগাছায় খরিয়াটি স্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকগাছার খরিয়াটি হাইস্কুল মাঠে ১২ ডিসেম্বর আটদলীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ খরিয়াটি টাইগার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কাঁদাকাটি কেএসপি ও টাইগার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলায় টসে জিতে কেএসপি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ১৬ ওভার ৫ বলে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৮০ রান করে। জবাবে টাইগার স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে ১৭ ওভার ৩ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় বিজয়ী দলের জালাল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।