পাইকগাছায় নৌকাবাইচ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলায় ১১ নভেম্বর শিবসা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।পাইকগাছা পৌর সদরের পাঁচটি পূজামন্দির কমিটির আয়োজনে এবং পৌরসভা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় ডুমুরিয়ার হাসানপুর নৌকাবাইচ দল বিজয়ী হয়।পাইকগাছা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সোহরাব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিয়ুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুজ্জামান, গাজী মোহাম্মদ আলী, গাজী রফিকুল ইসলাম, শেখ বেলাল উদ্দীন, আবুল হোসেন জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র মণ্ডল, প্রফুল্ল সরদার, মনোহার চন্দ্র, দীপক কুমার মণ্ডল, সন্তোষ কুমার সরদার প্রমুখ।বটিয়াঘাটায় প্রমীলা নৌকাবাইচ প্রতিযোগিতা: বটিয়াঘাটার বাদামতলা শ্যামাপূজা উদ্যাপন কমিটির উদ্যোগে ৮ নভেম্বর উপজেলার বলাবুনিয়া নদীতে প্রমীলা নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দেবীতলা প্রমীলা দল প্রথম এবং বসুরাবাদ প্রমীলা বাইচ দল দ্বিতীয় হয়েছে।শেষে বাইচ কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র গাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা স্বপন মহলদার ও সুভাষ গাইন।খুসাসের সাহিত্য আসর ও ঈদ পুনর্মিলনী: খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থার (খুসাস) উদ্যোগে সাহিত্য আসর ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০ নভেম্বর সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আসরে কবিতা পাঠ করেন মো. ইউসুফ আলী চিশতী, শেখ মঈন-উল ইসলাম, শেখ আছাদুজ্জামান, শিরিন আফরোজ, তাপস কুমার দে, জেমস রথিন মুন্সি, কাওসারী জাহান, সহিদুল ইসলাম প্রমুখ।সংগঠনের সভাপতি স ম হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মওলানা ভাসানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা করা হয়।জাতীয় কবিতা পরিষদের কবিতাসন্ধ্যা: জাতীয় কবিতা পরিষদের খুলনা জেলা শাখার মাসিক কবিতাসন্ধ্যা ১৯ নভেম্বর নগরের শিক্ষা ও সংস্কৃতি চর্চাকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিমল কৃষ্ণ রায় এবং সঞ্চালনা করেন নাসির আহমেদ।কবিতাসন্ধ্যায় স্বরচিত কবিতা পাঠ করেন শেখ নূর মোহাম্মদ, জামাল উদ্দীন খান, ফরহাদ কাদির, সিরাজুল ইসলাম, নূরুন নাহার, মুক্তি রায়, মো. ইয়াসিন প্রমুখ।খুলনা রাইটার্স ক্লাবের সাহিত্য আসর: খুলনা রাইটার্স ক্লাবের কার্যালয়ে ১৯ নভেম্বর ফিরোজ আহমেদের সভাপতিত্বে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।সভায় মূল আলোচক ছিলেন ডি কে মণ্ডল ও মেহবুব মল্লিক। আসর পরিচালনা করেন প্রশান্ত কুমার সরকার। আসরে কবিতা পাঠ করেন মেহবুব মল্লিক, রোমেল রহমান ও আসাবুর রহমান। গল্প পাঠ করেন ফিরোজ আহমেদ ও রোমেল রহমান।