পাইকগাছায় পিসি রায়ের জন্মজয়ন্তী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ২ আগস্ট পাইকগাছা উপজেলার রাড়ুলীতে বরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য্য প্রফুল চন্দ্র রায়ের (পিসি রায়) ১৫০তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মো. জমশের আহম্মদ খন্দকার। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সবুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের উপ-আঞ্চলিক পরিচালক সিহাব উদ্দীন মোহাম্মদ আকবর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মণ্ডল, খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা পিসি রায় স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি শেখ শাহাদাৎ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রকাশ ঘোষ প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি খুলনার জেলা প্রশাসক জমশের আহম্মেদ খন্দকার পিসি রায়ের বসতবাড়ি ঘুরে দেখেন এবং পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।