পাইকগাছায় পিসিরায় গোল্ডকাপে আড়তদারি সমিতি চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকগাছায় বিজ্ঞানী প্রফুল চন্দ্র রায় (পিসিরায়) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৭ আগস্ট মৎস্য আড়তদারি সমিতি ১-০ গোলে লস্কর যুবমুক্তি ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় আড়তদারি সমিতির পক্ষে জয়সূচক গোলটি করেন মো. ইদ্রিসুর।শেষে সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, কয়রা উপজেলা চেয়ারম্যান জি এম মহাসিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বেলাল উদ্দীন বিলু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধীর কৃষ্ণ মণ্ডল প্রমুখ। পাইকগাছা ফুটবল ময়দানে সুন্দরবন স্পোর্টিং ক্লাব আটদলীয় এই টুর্নামেন্টের আয়োজন করে।তুজলপুরে ফুটবল টুর্নামেন্টে ট্রলি সমিতি চ্যাম্পিয়ন: সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর ফুটবল মাঠে ৮ আগস্ট অনুষ্ঠিত হয় চারদলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের ফাইনাল খেলায় তুজলপুর ট্রলি সমিতি ১-০ গোলে বাজার কমিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে টুর্নামেন্টের প্রথম খেলায় গ্রাম সমিতিকে ১-০ গোলে হারিয়ে ট্রলি সমিতি ও দ্বিতীয় খেলায় আনসার-ভিডিপি ক্লাবকে ট্রাইব্রেকারে হারিয়ে বাজার কমিটি ফাইনালে ওঠে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোফাকখারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইয়ারব হোসেন। বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম। ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক রুমজান আলী বিশ্বাস, তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, জামাল নাছের ডিউক প্রমুখ। টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় ইসমাইল হোসেন, গোলরক্ষক মোশরাফ হোসেন ও ভাবনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। তুজলপুর আনসার ও ভিডিপি ক্লাব এর আয়োজন করে।