পাইরেসিতেও শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের অন্যতম সেরা ব্যবসাসফল ছবি অ্যাভাটার পাইরেসিতেও অন্য সব ছবিকে টপকে গেছে। ২০১০ সালে মুক্তি পাওয়া সব ছবির মধ্যে এটি সর্বাধিকবার ডাউনলোড করা হয়েছে। টরেন্টফ্রিক নামে একটি ফাইল শেয়ারিং ওয়েবসাইটের দাবি, এ বছর কেবল তাদের সাইট থেকেই ছবিটি এক কোটি ৬০ লাখ ৬০ হাজার বার ডাউনলোড করা হয়। নির্মাতা জেমস ক্যামেরন জোর চেষ্টা করেও এই পাইরেসি ঠেকাতে পারেননি। ছবিটির এই অবৈধ বাণিজ্যিক ব্যবহারের পরও নির্মাতারা আয় করেছেন প্রায় ২৮০ কোটি ডলার। এমন সাফল্য এর আগে অন্য কোনো ছবির ভাগ্যে জোটেনি। বিবিসি অনলাইন