পাইলট নারী, তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লি বিমানবন্দরে মুম্বাইগামী একটি বিমানকে গত শুক্রবার সকালে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে আকাশে উড়তে হয়েছে। এর প্রথম কারণ কুয়াশা, দ্বিতীয় কারণটি চমকপ্রদ। বিমানটির পাইলট ছিলেন একজন নারী। এ কথা শুনে একজন যাত্রী বিমানে উঠতে আপত্তি জানান। ওই যাত্রী জানান, তিনি বিমানে উড্ডয়ন করে জীবন বিপন্ন করতে চান না। তিনি বলেন, ‘যে নারী ঘর সামলাতে পারেন না, তিনি কীভাবে বিমান সামলাবেন?’ ফলে বিমানটির সকাল আটটা ১০ মিনিটে ওড়ার কথা থাকলেও দেড় ঘণ্টা বিলম্ব ঘটে। শেষ পর্যন্ত মালামালসহ নেমে পড়ার কথা বলার পর তিনি শান্ত হন। বাসস