পাওনা টাকা চাইতে গিয়ে একজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘরে এ ঘটনা ঘটে। নিহতের নাম শওকত আলী (৫০)।পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, শওকত আলীর ছেলে তাজুল ইসলাম গতকাল বিকেলে প্রতিবেশী মুসলিম উদ্দিনের কাছে পাওনা ৫০ হাজার টাকা চাইতে যায়। এ সময় তাজুলকে পিটিয়ে আহত করা হয়। ঘটনা জানতে পেরে শওকত আলী সেখানে ছুটে গেলে তাঁকেও পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রসুল আহম্মেদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।