পাওলি ঝড় এবার বলিউডে
ছত্রাক ছবিতে নগ্ন শরীরে দর্শকদের সামনে উপস্থিত হয়েছিলেন পাওলি দাম। তুলেছিলেন বিতর্কের ঝড়। এবার বিক্রম ভাট প্রযোজিত ‘হেট স্টোরি’ ছবিতে বিবসনা শরীরে শয্যাদৃশ্যে অভিনয় করে বলিউডে ঝড় তুলেছেন তিনি।‘হেট স্টোরি’ ছবি দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন পাওলি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। তবে সব দৃশ্য দেখে সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দেয় কি না, সে নিয়ে রয়েছে সংশয়।‘হেট স্টোরি’ ছবিতে পাওলি দাম একজন ‘হাই সোসাইটি কল গার্ল। বাধ্য হয়ে তিনি দেহব্যবসায় জড়িয়ে পড়েন। তবে পাওলি নিজের শরীরকে ব্যবহার করেছেন লড়াইয়ের অস্ত্র হিসেবে। ছবিতে শরীর তাঁর কাছে লড়াইয়ের একমাত্র হাতিয়ার।বিবসনা শরীরে শয্যাদৃশ্যে উপস্থিতির কারণে পাওলির সমালোচনা করছেন অনেকেই। ভক্তরাও হতাশ। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এসব সমালোচনায় কান দিচ্ছেন না পাওলি। তিনি মনে করেন, ছবিতে নিজের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য এ রকম দৃশ্যেরই প্রয়োজন ছিল।নিন্দুকেরা বলছেন, এ ছবিতে পাওলির অভিনয়ের চেয়ে তাঁর শরীরটাই প্রাধান্য পেয়েছে বেশি। তবে এ ব্যাপারে কোনোভাবেই একমত নন পাওলি। তিনি বলেন, ‘ছবিটা মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যাঁরা ছবিতে আমাকে দেখবেন, তাঁরা আমার অভিনয়ও পছন্দ করবেন।’ পাওলি আরও বলেন, ‘ছবিতে সঙ্গমদৃশ্যে যদি সাবলীল না থাকতাম, তাহলে ছবির বাস্তবতা ফুটে উঠত কীভাবে?’