পাওয়া গেছে বেটি বির নাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপেক্ষার পালা শেষ। পাওয়া গেছে বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারের নতুন অতিথি বেটি বির নাম। সম্প্রতি শিশুটির বাবা বলিউড তারকা অভিষেক বচ্চন এ কথা বলেছেন। একটি অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার সময় অভিষেক বলেন, ‘আমরা ওর নাম পেয়েছি। শিগগিরই তা ঘোষণা করা হবে।’ তবে নাম রাখা উপলক্ষে ঢাকঢোল পিটিয়ে কোনো অনুষ্ঠান করার পক্ষে নন তাঁরা। মেয়ের ছবি প্রকাশ করার বিষয়েও আপত্তি তুলে তিনি বলেন, এতে একটা জাঁকালো কিছু হয়ে যাবে। এর আগে গুঞ্জন শোনা যায়, বেটি বির নাম রাখা হয়েছে আলিয়া। আরও শোনা যায়, জনপ্রিয় টক শো উপস্থাপিকা অপরাহ উইনফ্রে তাঁর একটি অনুষ্ঠানে অভিষেক তনয়ার নাম ও ছবি প্রকাশ করবেন। এসব গুঞ্জন স্রেফ রটনা বলে জানান অভিষেক। পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, অমিতাভ বচ্চন হাসপাতাল থেকে ফেরার পর আদরের নাতনির নাম ঘোষণা করবেন। জি নিউজ।