পাক প্রধানমন্ত্রীর মেয়ের ওপর নিষেধাজ্ঞা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মেয়ে ফিজ্জা বাটুলের নয় বছর বয়সী ছেলেকে দেশের বাইরে পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির আদালত। তাঁর স্বামী এ ব্যাপারে এক পিটিশন দায়ের করার পর আদালত এ আদেশ দেন। গত চার বছর ধরে তাঁর স্ত্রীর সঙ্গে বিবাদমান সম্পর্ক চলছে। গিলানির মেয়ে ফিজ্জা বাটুলের স্বামী খুররম খান লাহোরের পারিবারিক আদালতে একটি আরজি দায়ের করে তাঁর পুত্র আসফানদিয়ারের রক্ষণাবেক্ষণ ও অভিভাবকত্ব দাবি করেন।ওই আরজিতে খুররম খান বলেন, তিনি ভয় করছেন যে, ফিজ্জা তাঁর অপ্রাপ্ত বয়স্ক পুত্রকে পাকিস্তানের আদালতের এখতিয়ারের বাইরে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারেন।আদালত আজ রোববার তাঁর ছেলেকে পাকিস্তানের বাইরে নেয়ার ব্যাপারে ফিজার ওপর এক নিষেধাজ্ঞা জারি করেছেন, যা আগামী ২৪ জুন পর্যন্ত বলবত্ থাকবে।খুররম খান তাঁর সন্তানের রক্ষণাবেক্ষণ দাবি করেন। তিনি বলেন, তাঁর স্ত্রী গত চার বছর ধরে তাঁর বাবা-মায়ের সঙ্গে বসবাস করে আসছেন। এ সময়ের মধ্যে তিনি তাঁর ছেলের সঙ্গে দেখা করতে পারেননি।খুররম খানের আইনজীবী তাঁর স্ত্রী ফিজ্জার বিরুদ্ধে ‘দাম্পত্য অধিকার চেয়ে’ পারিবারিক আদালতে আরেকটি দেওয়ানি মামলা দায়ের করেন। আদালত ফিজ্জাকে ২৬ জুন হাজির হওয়ার নির্দেশ দেন।মামলায় খান বলেন, তাঁর স্ত্রী কোনো কারণ ছাড়াই চার বছর ধরে তাঁর বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন। তিনি বলেন, এর আগে উভয় পরিবারের মধ্যে আপস হলে তিনি তাঁর আগের মামলাটি তুলে নেন। কিন্তু জিলানি পরিবার সেই আপসের কোনো শর্তই পালন করেনি। তিনি ফিজ্জার সঙ্গে দাম্পত্য জীবনের অধিকার চেয়ে পারিবারিক আদালতের কাছে নির্দেশনা চেয়েছেন।—টাইমস অব ইন্ডিয়া