পাক সেনাপ্রধান জেনারেল কাইয়ানির মেয়াদ বাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক কাইয়ানির মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছেন।জেনারেল কাইয়ানির চলতি বছরের নভেম্বরে অবসর নেওয়ার কথা ছিল। কাইয়ানির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্কের সূত্র ধরে সবাই এ সিদ্ধান্তই প্রত্যাশা করছিল।উল্লেখ্য, পাকিস্তানে সামরিক শাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এখনো সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।ইসলামাবাদে বিবিসির প্রতিনিধি আলিম মকবুল বলেন, এ সিদ্ধান্ত কিছু পাকিস্তানি ও প্রতিবেশী দেশের জন্য আতঙ্ক তৈরি করতে পারে। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর এর প্রভাব পড়বে।এদিকে একটি অনির্ধারিত সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ যখন চলছে তখন জেনারেল কাইয়ানির অবস্থান খুবই প্রয়োজন।জেনারেল কাইয়ানি তিন বছর আগে জেনারেল পারভেজ মোশাররফের স্থলাভিষিক্ত হন।