পাকা টমেটোর খেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতক্ষণ উঠোন লেপার শব্দে মোলায়েম হাত বুলিয়েছ...গোবর ছিটানো গন্ধ তত দূর চলে গেছে তরমুজ চাষের মাটিতে জল তুলে অশ্রু ফেলে দেওয়া...উলানি রোদ্দুর যেন হারগুজি কাঁটা গেঁথেউষ্ণতায় শুকিয়ে রাখবে সেদ্ধ ধানের খোসা ছাড়িয়ে খড়ের গাদায় পায়রার খুঁটে খাওয়া দানা ধুলো জড়ানো পায়ের মুগ্ধ আলতায় পরাগের আবেশ ছড়িয়ে দিলে ঠোঁটের কামড় ঢেলে— পতঙ্গের উড়ে যাওয়া পাকা টমেটোর খেতে।