পাকিস্তান আবার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসের শেষ নাগাদ আবার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে পাকিস্তান। দেশটির জিয়ো নিউজে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ‘নসর’ নামের ভূমি থেকে ভূমিতে ছোড়ার এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র ১৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। লক্ষ্যভেদে এটির উচ্চপর্যায়ের সক্ষমতা রয়েছে। সূত্র জানায়, এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সেনাবাহিনী। গত ২৫ এপ্রিল তারা মাঝারি পাল্লার একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।