পাকিস্তান ও ইরাকে হামলায় নিহত ৭২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদ ও পাকিস্তানের পেশোয়ার শহরে আজ বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তিদের হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছে। দেশ দুটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ও আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।ইরাকের পুলিশ জানিয়েছে, বাগদাদের বিভিন্ন অংশে আজ সকালে কয়েক দফা বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৬০ ব্যক্তি নিহত ও ৭২ জন আহত হয়েছে। পুলিশকে লক্ষ্য করেই এসব হামলার ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা ধারণা করছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে পেশোয়ার শহরের একটি বাসস্ট্যান্ডে বোমা হামলায় কমপক্ষে ১২ ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই এ হামলার দায় স্বীকার করেনি।