পাকিস্তান ও সৌদি আরবের চাপ নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে পাকিস্তান, সৌদি আরবসহ বিশ্বের কোনো দেশের কোনো প্রকার চাপ নেই।বুধবার লন্ডনে ‘বাংলাদেশের বৈদেশিক নীতি’বিষয়ক এক সেমিনার শেষে দীপু মনি ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেন, সব দেশই জানিয়েছে, এ বিচারে তাদের কোনো আপত্তি নেই। ব্রিটেনের গবেষণা ইনস্টিটিউট পলিসি এক্সচেঞ্জ এই সেমিনারের আয়োজন করে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাসী, তবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শান্তিকামী ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন আছে এবং থাকবে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের ভূমিকা অব্যাহত থাকবে।বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের নাগরিকত্ব সম্পর্কে দীপু মনি বলেন, কিছু আটকে পড়া পাকিস্তানি আছে, যারা বাংলাদেশের নাগরিকত্ব চায় না। তারা বিহারি হিসেবে বসবাস করছে। যুদ্ধ-পরবর্তী পাকিস্তানি প্রজন্মের অনেকেই বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে এবং তাদের নাগরিকত্ব প্রদানে বাংলাদেশ সরকারের দুয়ার সব সময় খোলা থাকবে।—ইউএনবি