চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের খেলায় যারপরনাই অসন্তুষ্ট পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল। তিনি অভিযোগ করেছেন, ‘পাকিস্তান দলে গেম প্ল্যানের দারুণ অভাব রয়েছে। এ কারণেই ইংল্যান্ডের কাছে হেরে দলটির বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ আমির সোহেল পাকিস্তান দলের ম্যানেজমেন্ট ও অধিনায়ক শহিদ আফ্রিদিকে এ ব্যাপারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডনকে দেওয়া এক সাক্ষাত্কারে আজ শনিবার এসব কথা বলেন আমির সোহেল।চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলায় অসন্তুষ্ট আমির সোহেল। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের অভিযোগ, দলে গেম প্ল্যানের অভাব রয়েছে বলেই শীর্ষ আটে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামনের ম্যাচগুলোতে দলের ম্যানেজমেন্ট ও অধিনায়ক আফ্রিদিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।আমির সোহেল ক্ষোভের সঙ্গে বলেছেন, এই দলটি ক্যারিবীয় কন্ডিশনের সঙ্গে একেবারেই মানিয়ে নিতে পারছে না। ইংল্যান্ডের বিপক্ষে গেম প্ল্যানের সঠিক প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন আফ্রিদিরা।দল নির্বাচন নিয়েও প্রশ্ন রয়েছে সাবেক এই পাকিস্তানি অধিনায়কের। ইংল্যান্ডের বিপক্ষে কেন মোহাম্মদ সামিকে বাইরে বসিয়ে রাখা হলো, তা কিছুতেই মাথায় ঢুকছে না আমির সোহেলের। তিনি সামিকে বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করে বলেছেন, কন্ডিশন যেখানে একজন অতিরিক্ত ফাস্ট বোলারের প্রয়োজনীয়তা অনুভব করাচ্ছিল, সেখানে সামিকে বাইরে বসিয়ে রাখার ব্যাপারটি একেবারেই মেনে নেওয়া যায় না।