পাকিস্তান পার্লামেন্টে ন্যাটোর ট্রানজিট নিষিদ্ধ করে প্রস্তাব পাস
পাকিস্তানের পার্লামেন্ট ওসামা বিন লাদেন হত্যায় পরিচালিত অভিযান ও চালকবিহীন মার্কিন বিমান হামলার নিন্দা করেছে। পার্লামেন্টের উভয় কক্ষের এক যৌথ অধিবেশনে এ নিন্দা জানানো হয় বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।এ ছাড়া যুক্তরাষ্ট্র যত দিন পর্যন্ত পাকিস্তানে চালকবিহীন বিমান হামলা বন্ধ না করে, তত দিন ন্যাটোর ট্রানজিট নিষিদ্ধ করে একটি সর্বসম্মত প্রস্তাবও পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট। প্রস্তাবনায় মার্কিন চালকবিহীন বিমান হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করা হয়েছে।পার্লামেন্ট উল্লেখ করেছে, ওসামা বিন লাদেনকে হত্যায় পরিচালিত ওই মার্কিন অভিযানে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। তাই পার্লামেন্ট সদস্যরা এ বিষয়ে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। আহ্বানে আরও বলা হয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়িত্ব নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে হবে। বিন লাদেনকে হত্যার অভিযানে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক পর্যালোচনারও আহ্বান জানিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র যত দিন পর্যন্ত পাকিস্তানে চালকবিহীন বিমান হামলা বন্ধ না করে, তত দিন ন্যাটোর ট্রানজিট নিষিদ্ধ করে একটি সর্বসম্মত প্রস্তাবও পাস করেছে পাকিস্তানের পার্লামেন্ট। প্রস্তাবনায় মার্কিন চালকবিহীন বিমান হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করা হয়েছে।প্রস্তাবনায় বলা হয়েছে, পাকিস্তানের জনগণ এ হামলা আর সহ্য করবে না। যুক্তরাষ্ট্রের এ ধরনের একপক্ষীয় আচরণ এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তাকে বাধাগ্রস্ত করে তুলতে পারে।২ মে মার্কিন সেনা কমান্ডোরা ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে। এরপর দেশ দুটির সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।