পাকিস্তান মার্কিন যুদ্ধের জ্বালানি হতে নারাজ: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান আজ রোববার বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী ও জনগণকে আমেরিকার হয়ে যুদ্ধ করতে দেওয়া হবে না। ‘দ্য ডন’ জানায়, সাবেক এ ক্রিকেট খেলোয়াড় আজ কারাক এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।ইমরান বলেন, আমেরিকার পক্ষ নিয়ে আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের মানুষ ও সেনাবাহিনী মারা পড়ছে। এ মৃত্যু ঠেকাতে সমঝোতা ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আফগান সমস্যার সমাধান করতে হবে। ইমরান আরও বলেন, পাকিস্তান মার্কিন যুদ্ধের ‘জ্বালানি’ হতে নারাজ। তিনি বলেন, তাঁদের দল ক্ষমতায় গেলে দুর্নীতিকে সমূলে উত্পাটন করা হবে এবং দেশকে যারা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন, তাঁদের বিচার করা হবে।কারাকের সমাবেশ শেষে ইমরান খান ডেরা ইসমাইল খান এলাকার আরেকটি সমাবেশ বক্তব্য দেন।