প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে ব্রিগেডিয়ার আলী খান নামে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।আজ মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আতহার আব্বাস জিও নিউজকে এ তথ্য জানিয়েছেন।জানা গেছে, গ্রেপ্তার হওয়া আলী খান সেনা সদর দপ্তরের কাজে নিয়োজিত ছিলেন। বর্তমানে সেনানিয়মে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি হিজবুত তাহরীর নামে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের পক্ষে কাজ করছিলেন বলে জানা গেছে।২০০৪ সালে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের আমলে হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই সংগঠনটি যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোতে এখনোও তত্পর। দ্য নিউজ অনলাইন।