পাকিস্তান সেনাবাহিনীর জেনারেলের জামাতা অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এক জেনারেল তারিক মজিদের জামাতা আমির মালিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। জেনারেল তারিক মজিদ পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির সভাপতি।পুলিশ জানিয়েছে, গত বুধবার লাহোরের পূর্বাঞ্চলে তাঁর নিজ বাড়ির সামনে থেকে অপহূত হন আমির মালিক। তবে এই অপহরণের উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করেনি পুলিশ। অপহূত আমির মালিক একজন ব্যবসায়ী। তাঁর একটি সোনার দোকান রয়েছে।সাম্প্রতিক সময়ে পাকিস্তানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় অপহরণের ঘটনা বেড়ে গেছে। তদন্তকারী কর্মকর্তা মোহম্মদ শফিক আজ শুক্রবার বলেছেন, পুলিশ সম্ভাব্য সবদিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছে।—এপি