পাকিস্তান হেরে গেল ৩৫ রানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঞ্চিত হলো না বলে বলা উচিত, অস্ট্রেলীয় বোলারদের অনন্য বোলিং পাকিস্তানকে বঞ্চিত করেছে। অস্ট্রেলিয়ার এই দুর্দান্ত জয়ের কান্ডারি নাথান হরিজকেই বলা যেতে পারে। ১২ ওভার বল করে ৫৩ রানে তিনি শিকার করেছেন পাঁচজন পাকিস্তানি ব্যাটসম্যানকে। তবে আজকের ম্যাচে তাঁর নেওয়া সবচেয়ে ‘প্রাইস উইকেট’ মোহাম্মদ ইউসুফেরটা, এটা বলাই যায়। ইউসুফ যখন উইকেটে সেট হয়ে যাচ্ছেন, ঠিক তখনই তাঁকে এক দুর্দান্ত কট অ্যান্ড বোল্ডে পরিণত করেন হরিজ। এরপর মিসবাহ-উল-হককে মাইক হাসির ক্যাচ বানিয়ে পাকিস্তানের জয়ের স্বপ্নকে ফিকে করে দেন। অস্ট্রেলিয়ার পক্ষে জনসন ২৭ রানে তিনটি এবং বলিঞ্জার ৩২ রানে দুটি উইকেট সংগ্রহ করেন।অথচ ইনিংসের শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। সালমান বাট ও ইমরান ফরহাত অবিচ্ছিন্নভাবে ৩৪ রান যোগ করেন। প্রথমে আউট হন ইমরান ফরহাত। ইমরান ফরহাতের পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ৫০ রানে ফয়সাল ইকবাল, ৫১ রানে সালমান বাট, ৭৭ রানে , ৭৭ রানেই মিসবাহ-উল হক, ১০৩ রানে কামরান আকমল; ফলে পাকিস্তানের জয়ের আশা দূর তিমিরে হারিয়ে যেতে থাকে। এরপর ১৩৩ রান থেকে ১৩৯ রানের মধ্যে বাকি উইকেটগুলো হারিয়ে পাকিস্তান অসিদের কাছে অসহায় আত্মসমর্পণই করে। পাকিস্তানের ব্যাটিং দৈন্যে কিছুটা উজ্জ্বল ছিলেন উমর আকমল। ৪৯ রান করলেও অনভিজ্ঞতার কারণেই মূলত তাঁর পক্ষে ব্যাটিংয়ে অনভিজ্ঞ বাকি ব্যাটসম্যানদের আড়াল করে ব্যাট চালানো সম্ভব হয়নি। এর আগে তৃতীয় দিনের শেষে ৮ উইকেটে ২৮৬ রানের সঙ্গে চতুর্থ দিনে আরও ৯৫ রান যোগ করে অস্ট্রেলিয়া। এই সংগ্রহে বেশির ভাগ কৃতিত্ব দিতে হবে মাইক হাসিকে। তাঁর অপরাজিত ১৩৪ রানের কল্যাণেই অস্ট্রেলিয়া এই রানের দেখা পায় এবং কিছুটা লড়াইয়ের অনুষঙ্গ খুঁজে পায়। হাসির পাশাপাশি আবারও আরও একটি টেস্ট ম্যাচে নার্ভাস নাইন্টিজের (৯৭) শিকার হতে হয় শ্যেন ওয়াটসনকে।অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মোহাম্মদ আসিফের বোলিং তোপে মাত্র ১২৭ রানে গুঁটিয়ে যায়। জবাবে পাকিস্তানের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৩৩ রান। দ্বিতীয় ইনিংসে একটা বড় সংগ্রহের স্বপ্ন নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া মুখ থুবড়ে পড়ে কেবল লেগ স্পিনার দানিশ কানেরিয়ার সামনে । কানেরিয়া ১৫১ রানে দখল করেন ৫ উইকেট। এই ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৮১ রানের কল্যাণে পাকিস্তানের সামনে টেস্ট জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৭৬ রান।সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১২৭মোহাম্মদ আসিফ ৬/৪১পাকিস্তান প্রথম ইনিংস ৩৩৩ইউসুফ ৪৬, উমর আকমল ৪৯বলিঞ্জার ৪/৭২অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ৩৮১মাইক হাসি ১৩৪*, ওয়াটসন ৯৭কানেরিয়া ৫/১৫১পাকিস্তানের সামনে জয়ের জন্য টার্গেট ১৭৬ রানপাকিস্তান দ্বিতীয় ইনিংস ১৩৯উমর আকমল ৪৯হরিজ ৫/৫৩অস্ট্রেলিয়া ৩৫ রানে জয়ী।