পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া
ব্রিসবেনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের ছুড়ে দেওয়া ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিকেরা ৯ বল বাকি থাকতেই জয় পায়।টস জিতে ব্যাট করতে নেমে সালমান বাটের ৭২, আফ্রিদির ৪৮ ও ইউনুস খানের ৪৬ রানে পাকিস্তান করে ২৭৪। আফ্রিদি ২৬ বলে করেন ৪৮। ওয়াটসন ৩৬ রানে নেন ৪ উইকেট। ২৭৫ রানের টার্গেটে খেলতে নেমে ১৬ রানেই ওয়াটসনকে প্যাভিলিয়নে পাঠিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কাটা দেন। ৩৭ রানে শন মার্শকে আসিফ আউট করে ২৭৫ রানের টার্গেটকে কঠিন করে তোলে। তখন খেলা হয়েছে মাত্র ৮ ওভার ৪ বল। এরপর ৮৪ রানের মধ্যে পন্টিং আফ্রিদির বলে আউট হলে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে টেনে তোলেন ক্লার্ক ও হোয়াইট জুটি। তারা চতুর্থ উইকেটে তোলেন ১০২। হোয়াইট ৮৮ বলে ১০৫ ও ক্লার্ক ৭৬ বলে ৫৮। ৩৬ ওভার তিন বলে ১৮৬ রানে আউট হন ক্লার্ক। আর ৪৬ ওভার ২ বলে ২৬০ রানে হোয়াইটকে আউট করেন রানা নাভেদ। ৩৫ বলে ৩৭ রানে হাসি এবং ৭ বলে ৭ রান করে হাডিন অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আর এই রানে পৌঁছতে অস্ট্রেলিয়াকে খেলতে হয় ৪৮ ওভার ৩ বল।ম্যাচ সেরা হন হোয়াইট। ২৪ জানুয়ারি দ্বিতীয় ওয়ান ডে।