পাকিস্তানি নেতাদের ক্যামেরনকে অনুসরণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ দেশটির নেতাদের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসনের জীবনযাপন অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। আজ রোববার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।‘ডেইলি মেইল’-এর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বিশেষ সুযোগ-সুবিধাসংবলিত জীবনযাপন কমানোর জন্য লাহোর হাইকোর্টে একটি আবেদন দায়ের করেন সাঈদ। এ সময় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসনের জীবনযাপনের প্রশংসা করে বলেন, এ ধরনের সাদামাটা জীবনযাপনই ইসলামি মূল্যবোধ ধারণ করে।ডেইলি টেলিগ্রাফের এক খবরে বলা হয়, আবেদনে সাঈদ লিখেছেন, পাকিস্তানের অভিজাত রাজনীতিবিদেরা যেখানে রাজা-বাদশাহদের মতো প্রাসাদোপম সরকারি ভবনে বাস করছেন, সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাস করেন মাত্র চার কক্ষের একটি ফ্ল্যাটে। হাফিজ সাঈদ বলেন, এটাই সত্যিকারের ইসলামিক জীবন। সাঈদ উল্লেখ করেন, সম্প্রতি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সরকারি খরচে একটি ব্যক্তিগত বিমানে যুক্তরাজ্য সফর করেন। নবনিযুক্ত দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের ইসলামাবাদের বাসায় একটি হেলিপ্যাড আছে।