পাকিস্তানি বিমানে বোমা আতঙ্ক, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা হামলার আতঙ্কে আজ শনিবার পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমান সুইডেনের রাজধানী স্টকহোম বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বিমানের একজন যাত্রীকে আটক করেছে। আটককৃত ব্যক্তি কানাডার নাগরিক। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। আরলান্ডা বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, ২৭৩ জন যাত্রী নিয়ে পিকে ৭৮২ পাকিস্তানি বিমানটি কানাডার টরেন্টো থেকে করাচি যাচ্ছিল। বিমানটি উড্ডয়নের পর এক মহিলা পুলিশকে ফোন করে জানান, বিমানে আরোহী এক ব্যক্তির কাছে বিস্ফোরকদ্রব্য রয়েছে। এ ব্যাপারটি জানানোর পর পাইলট বিমানটিকে সলেনটোনা বিমানবন্দরে জরুরি অবতরণ করান। বিমানবন্দর পুলিশের মুখপাত্র কজিল লিন্ডগ্রিন জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার কাছে কোনো বিস্ফোরকজাতীয় দ্রব্য পাওয়া যায়নি।পুলিশপ্রধান স্টিফেন রেডম্যান বলেন, অবতরণের পরপরই পুলিশ বিমানটির পাশে জরুরি ভিত্তিতে সশস্ত্র অবস্থান নেয়। সব যাত্রী নামার পর সন্দেহভাজনকে আটক করা হয়। এ ঘটনায় বিমানের যাত্রী ও ক্রুদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের মুখপাত্র হেডল্যান্ড বলেন, আটক ব্যক্তিকে সম্পূর্ণ তল্লাশি করে বিমানে উঠানো হয়েছিল।