পাকিস্তানি-ভারত সীমান্তে গুলিবিনিময়
জম্মু সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আজ রোববার গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বিএসএফয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।গতকাল শনিবার জম্মু সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) এক সদস্য আহত হন। পরে ওই সদস্য হাসপাতালে মারা যান। এ ঘটনার এক দিন পরই ভারত-পাকিস্তান সীমান্তে উভয় দেশের গুলিবিনিময়ের ঘটনা ঘটল।বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল পাকিস্তানি বাহিনী বিএসএফের এক সদস্যকে সীমান্তে নিয়মিত টহলরত অবস্থায় গুলি করে। গতকাল শনিবার বিকেলে ওই সদস্য হাসপাতালে মারা যান।বিএসএফের ওই সেনা মুখপাত্র আরও জানান, আজ সকালে জম্মু থেকে ৩০ কিলোমিটার দূরে পাকিস্তানি বাহিনী কোনো ধরনের উসকানি ছাড়াই ভারতীয় সীমান্তে গুলিবর্ষণ শুরু করে। বিএসএফও এর পালটা জবাব দেয়। উভয় বাহিনীর মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।