পাকিস্তানি শিল্পী জাবেদে খুনের নেপথ্য (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পশতুন ভাষায় জনপ্রিয় শিল্পী গাজালা জাবেদ খুন হয়েছেন গতকাল সোমবার রাতে। তার খুনের জন্য কেউ কেউ বলছেন, তালেবানরা দায়ী, আবার কেউ বলছেন তার সাবেক স্বামী তাকে খুন করিয়েছেন। আবার পারিবারিক কারণেও তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে দুর্বৃত্তদের উপর্যুপরি ছয়টি গুলিতে মাত্র ২৪ বছর বয়সে নিহত হন এই সংগীতশিল্পী। দুর্বৃত্তদের গুলিতে তার বাবাও প্রাণ হারান। তবে সিএনএন জানায়, গাজালা জাভেদ ও তার বাবা হাসপাতালে মারা যান।পুলিশ অবশ্য তাঁর মৃত্যুর জন্য তালেবানদের দায়ী মনে করছে না। গাজালার সাবেক স্বামীকে সন্দেহ করছে পুলিশ। পরিবারের সূত্র জানায়, ২০১০ সালে ব্যবসায়ী জাহাঙ্গীর খানের সঙ্গে গাজালার বিয়ে হয়। জাহাঙ্গীরের আরো একজন স্ত্রী আছে—একথা জানার পর এবং গানের জগত্ থেকে বিরত রাখার চেষ্টা করায় গাজালা জাহাঙ্গীরের কাছ থেকে তালাক চান। পাকিস্তানের ওই অঞ্চলের কট্টর রক্ষণশীল সমাজে নারীদের তালাক চাওয়ার ঘটনাটি ছিল খুবই বিরল।তার দুই ডজনের বেশি অ্যালবাম বেরিয়েছে। পশতু ভাষাভাষী যুবকদের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন।গানের সঙ্গে নাচের কারণে গাজালার ওপর নাখোশ ছিল তালেবানরা। তারা এ জন্য নিষেধাজ্ঞাও জারি করেছিল। এই নিষেধাজ্ঞার কারণে ২০০৯ সালে সোয়াত থেকে পালিয়ে পেশোয়ার আসেন গাজালা। গাজালার এরপর তার গানের নতুন নতুন মিউজিক ভিডিও রেকর্ড করেন দুবাইয়ে।পুলিশের কর্মকর্তা ইমতিয়াজ আলতাফ বলেন, তালেবানরা হয়তো এ ঘটনায় জড়িত নাও থাকতে পারে। তবে গাজালার বোন জানায়, তার সাবেক স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পাকিস্তানের কয়েক বছর আগে আরেক নারী শিল্পী আয়মান উদাস খুন হয়েছিলেন।