পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী-অধ্যুষিত শাওয়াল জেলায় আজ রোববার চালকবিহীন মার্কিন বিমান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত হয়েছে।দেশটির নিরাপত্তা কর্মকর্তারা নিহতদের জঙ্গি বলে দাবি করেছে বলে দ্য ডন পত্রিকার অনলাইন জানিয়েছে।উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে শাওয়াল জেলা অবস্থিত।নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক কর্মকর্তা বলেন, হামলায় একটি বাড়ি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়ায় লাশগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।একই অঞ্চলে গত মঙ্গলবার আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়।ইসলামাবাদের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র দেশটিতে অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।