পাকিস্তানে অপহৃত ২১ সেনাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আধা সামরিক বাহিনীর অপহৃত ২১ সেনাকে গুলি করে হত্যা করেছে তালেবান জঙ্গিরা। আজ রোববার ‘দ্য ডন’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আজ পেশোয়ারের জান-ই-খাওয়ার এলাকা থেকে ২১ সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া আহত অবস্থায় দুই সেনাকে উদ্ধার করা হয়। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।গত বৃহস্পতিবার ভোরে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ২০০ তালেবান জঙ্গি পেশোয়ারের পার্শ্ববর্তী দুটি আধা সামরিক বাহিনীর চৌকিতে অভিযান চালিয়ে ২৩ জন সেনাকে অপহরণ করে। ওই দিন জঙ্গিদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন।প্রাদেশিক সরকারের বরাত দিয়ে ‘ডন’ জানিয়েছে, আজ জান-ই-খাওয়ার এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় ২১ সেনাসদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় আহত অবস্থায় আরও দুজন সেনাকে উদ্ধার করা হয়। এদের একজনের অবস্থা গুরুতর। তাঁকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ অপহরণের দায় স্বীকার করেছে তালেবান।এদিকে আজ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাসতুং জেলায় শিয়া মুসলমানদের বহনকারী একটি বাসে বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।