পাকিস্তানে অভিনেত্রীর গায়ে অ্যাসিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিডে ঝলসে গেছেন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের এক অভিনেত্রী। আজ শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ওই তরুণী অভিনেত্রীর পরিবার ও স্থানীয় পুলিশ। তাঁর পরিবার এ ঘটনার জন্য টিভি নাটকের এক প্রযোজককে দায়ী করছে। খবর এএফপির।বুশরা নামের ওই জনপ্রিয় অভিনেত্রী চলচ্চিত্র, টিভি ও মঞ্চে কাজ করেন। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে তিনি বেশ জনপ্রিয়। ঘটনার সময় তিনি নওশেরা শহরের বাসায় ছিলেন। শহরটি রাজধানী ইসলামাবাদের ১৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। স্থানীয় পুলিশ কর্মকর্তা সুলতান খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।বুশরার ভাই পারভেজ খান জানান, গতকাল সকালে এক ব্যক্তি দেয়াল টপকে তাঁদের বাড়িতে ঢোকেন। তিনি ঘুমন্ত বুশরার ওপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। ঘটনার জন্য টিভি নাটক প্রযোজক শওকাত খানকে দায়ী করে একটি অভিযোগ করেছেন পারভেজ খান। তিনি বলেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বুশরার ওপর ওই প্রযোজক ক্ষিপ্ত ছিলেন। বুশরাকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিত্সক সুহাইল আহমেদ জানান, বুশরার মুখ ও ঘাড়ের ৩৩ শতাংশ ঝলসে গেছে। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল। পাকিস্তানে প্রতিবছরই অ্যাসিড ছোড়ার অসংখ্য ঘটনা ঘটে।