পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ১৮
পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে গতকাল বুধবার এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৮ ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া ওই হামলায় ১৬ ব্যক্তি আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বান্নু জেলার মিরইান পুলিশ স্টেশনে এই বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়ি বোমাটি মিরইান পুলিশ স্টেশনের দেয়ালের বাইরে বিস্ফোরিত হয়। হামলার সময় পুলিশ স্টেশনটিতে ৫০ জন পুলিশ কর্মকর্তা ছিলেন।পাকিস্তানভিত্তিক তালেবান এ ঘটনার দায়িত্ব স্বীকার করেছে। আজম তারিক নামের পাকিস্তান তালেবানের মুখপাত্র এ হামলার দায় স্বীকার করে বলেন, Èযত দিন ক্ষেপণাস্ত্র আক্রমণ বন্ধ না হবে, তত দিন হামলা চলবে।'দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হতাহত ব্যক্তিদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করেছেন। বিবিসি, ডেইলি টাইমস।