পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় চার পুলিশ নিহত, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি অনুসন্ধান চৌকিতে আজ বুধবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় চারজন পুলিশ নিহত হয়েছেন। হামলাটিতে বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে।লিয়াকত আলী নামের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, বোমা হামলাকারী তার গাড়িটি দিয়ে একটি পুলিশের গাড়িকে তীব্র গতিতে ধাক্কা মারে।এ হামলা প্রমাণ করে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলগুলোতে তালেবান ও আল-কায়েদার নিরাপদ ঘাঁটিগুলো খুঁজে বের করতে সেনাবাহিনীর চলমান অভিযান সত্ত্বেও সেখানে জঙ্গিবাদের হুমকি রয়েই গেছে।লিয়াকত আলী টেলিফোনে বলেন, ‘গাড়িটি উপজাতীয় এলাকা থেকে আসে। এটি ছিল বিস্ফোরকে বোঝাই।’যদিও এ পর্যন্ত কোনো গ্রুপ আজকের হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি, কিন্তু সাম্প্রতিককালে তালেবানেরাই কয়েক ডজন বোমা হামলা চালিয়েছে।তালেবানদের বিরুদ্ধে গত হেমন্তকাল থেকে সামরিক বাহিনী অভিযান চালানো শুরু করার পর থেকে এ পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে জঙ্গি আক্রমণে শত শত লোক নিহত হয়েছে। এসব সহিংসতার বেশির ভাগই ঘটেছে পেশোয়ারে।