পাকিস্তানে আত্মঘাতী গুলির ঘটনায় ১৩ সেনা নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী গুলিবর্ষণের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর দুজন কর্মকর্তাসহ ১৩ সেনা নিহত হয়েছেন। গতকাল সোমবার পেশওয়ারের কাছে খাইবার আদিবাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার পাকিস্তানের একজন শীর্ষ সেনা কমান্ডারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।উত্তর-পশ্চিমাঞ্চলের শীর্ষ সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আসিফ ইয়াসিন মালিক বার্তা সংস্থাটিকে জানান, সেনারা গতকাল সোমবার আদিবাসী এলাকায় জঙ্গিবিরোধী একটি অভিযান চালান। তবে ওই অভিযানের শেষের দিকে কারা আত্মঘাতী গুলিবর্ষণের কবলে পড়েন। তিনি বলেন, অভিযানে সেনারা মর্টারের সাহায্যে কথিত জঙ্গিদের মেশিনগানের গুলির জবাব দিচ্ছিল। কিন্তু মর্টারের একটি বোমা লক্ষ্যবস্তুতে আঘাত না করে তাঁদের নিজেদের অবস্থানে আঘাত হানে। এতে একজন কর্নেল ও অন্য আরেকজন কর্মকর্তা নিহত হয়েছেন।তবে এলাকাটির কিছু বাসিন্দা জানিয়েছে, রাস্তার পাশে জঙ্গিদের পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে সেনারা নিহত হয়। রয়টার্স।