পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আজ শুক্রবার রাতে টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।পাকিস্তান সরকারের স্থানীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাহেবজাদা মোহাম্মদ আনিস বলেন, পাকিস্তানের মুসলিম অধ্যুষিত আদিবাসী এলাকার একটি জনবহুল বাজারে এক মোটর আরোহী ওই আত্মঘাতী বোমা হামলা চালায়। তিনি জানান, হামলায় ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এতে ৫৪ জন গুরুতর আহত হয়েছে।